32 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩


বিএনএ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ঈদ বোনাস ও হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন। এমতাবস্থায় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেল লেগে শিল্প পুলিশের ওসিসহ ৩ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকার আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এদিকে দুপুর দেড়টার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকার আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা ঈদ বোনাস ও হাজিরা বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। পরে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের পরিদর্শকসহ পুলিশ সদস্য আহত হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আনোয়ারা নিট কম্পোজি মিলের আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমিকদের অপর একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের মাথায় আঘাত লেগেছে। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এছাড়া আরও ২/৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত