33 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » দেশে এলপিজির দাম কমেছে

দেশে এলপিজির দাম কমেছে

এলপিজি নির্ধারিত দামে বিক্রি না করলে কঠোর ব্যবস্থা

বিএনএ ডেস্ক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র দাম কমেছে। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৪২ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ৩৩৫ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৯৩ টাকা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে কমেছিল ১০৪ টাকা।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০৩ টাকা ৫২ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমেছে। আগে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১১ টাকা ২৬ পয়সা।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা, যা আগে ছিল ৬২ টাকা ২১ পয়সা।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। সৌদি সৌদি কার্গো মূল্য বা সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’