27 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

বজ্রপাত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় মাদ্রাসার মাঠে খেলাধুলা করার সময় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাফা মারওয়া (১০) উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং মানসুরা মীম (৯) এবং ইউনিয়নের পনাশাইল গ্রামের আজাহার মিয়া মেয়ে। দুইজনই স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাঠে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে সাফা মারওয়া ঘটনাস্থলেই মারা মারা যায়। এসময় মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই বিল্লাল হোসেন আরও বলেন, আমি এখনো ঘটনাস্থলে কাজ করছি। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা