26 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদাবাজি মামলায় কারাভোগ, জামিন পেয়ে বাদিকে হুমকি

চাঁদাবাজি মামলায় কারাভোগ, জামিন পেয়ে বাদিকে হুমকি

চাঁদাবাজি মামলায় কারাভোগ, জামিন পেয়ে বাদিকে হুমকি

বিএনএ,চট্টগ্রাম: দেড় মাস আগে ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন নুরুল কবির জাকুয়া ও তৌহিদুল আলম নামে দুই চিহ্নিত চাঁদাবাজ। জামিনে বেরিয়ে তারা আবারও ওই ঠিকাদারের ওপর চড়াও হয়। ‘ছুরি মেরে ভুড়ি ফেলে দেওয়ার’হুমকি দেয় তারা। বাদিকে ফের হুমকি দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুন) দুপুরে ডবলমুরিং থানার আগ্রাবাদে বিদ্যুৎ ভবনের ফটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃত নুরুল কবির জাকুয়া (৪৫) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার মৃত নুরুল আলম সওদাগরের ছেলে ও মো. তৌহিদুল আলম (৪০) নগরীর আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে। এছাড়া নির্যাতনের শিকার মো. বশির উদ্দিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের মালিক।

ওসি মোহাম্মদ মহসীন জানান, গত ১২ মে নুরুল কবির ও তৌহিদুল জামিনে মুক্তি পায়। আজ (বুধবার) তারা আবার পিডিবি ভবনে যায়। সেখানে তারা বশির উদ্দিনকে দেখে আবারও ঘিরে ধরে।

তিনি বলেন, বশির উদ্দিনকে জিম্মি করে হুমকি দিতে থাকে। কেন ওইদিন ঘটনাটা পুলিশকে জানিয়ে তাদের গ্রেপ্তার করালো, এজন্যই মূলত ক্ষোভ। ছুরি মেরে ভুড়ি ফেলে দেওয়ার হুমকি দেয়। এবারও কৌশলে বশির পুলিশকে বিষয়টি জানান। আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করি।

ওসি মহসীন বলেন, স্থানীয় বা মহানগরে কোন পদ-পদবি না থাকা সত্ত্বেও গ্রেপ্তারকৃতরা নিজেদের যুবলীগ নেতা বলে পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বশির উদ্দিনকে পিডিবি ভবনের একটি কক্ষে আটকে নির্যাতন করে কথিত যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর কয়েকজন অনুসারী। তাদের দাবি, পিডিবির সকল কাজের দুই শতাংশ হারে চাঁদা তাদের দিতে হবে। নির্যাতনের সময় বশির কৌশলে পুলিশকে ফোন করেন। এসময় পুলিশ গিয়ে তাকে উদ্ধারের পাশাপাশি ছয় জনকে গ্রেপ্তার করে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের