32 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার ক্যাম্পের চেয়ে ভাসানচর ভালো: জাতিসংঘের প্রতিনিধি

কক্সবাজার ক্যাম্পের চেয়ে ভাসানচর ভালো: জাতিসংঘের প্রতিনিধি

কক্সবাজার ক্যাম্পের চেয়ে ভাসানচর ভালো: জাতিসংঘের প্রতিনিধি

বিএনএ, ঢাকা : কক্সবাজারের ক্যাম্পের চেয়ে ভাসানচর অনেক ভালো বলে মন্তব্য করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। সম্প্রতি তারা ভাসানচর পরিদর্শনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন।

বুধবার (২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও। বুধবার সকাল ১১টায় বৈঠক শুরু হয়। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন গিলিয়ান ট্রিগস ও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর অপারেশনস রাউফ মাজুও ভাসানচরে অর্থায়ন ও জাতিসংঘের কার্যক্রম শুরু করাসহ রোহিঙ্গাসংকট সমাধানের নানা ইস্যু আলোচনা করেন। দুই সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসার চার বছরেও দেশে ফিরতে না পারার হতাশা থেকে রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়েছিল।

রাউফ মাজাও বলেন, ‘বাংলাদেশ সরকার ভাসানচরে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। কক্সবাজারের সঙ্গে তুলনা করলে ভাসানচরে বসাবাসের সুযোগ-সুবিধা অনেক ভালো।’
‘সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গারা যাতে ভাসানচরে সম্মানের সঙ্গে থাকতে পারে’, বলেন তিনি।

গত ৩১ মে রাউফ ও জাতিসংঘের সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস ভাসানচর পরিদর্শন করেছেন।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত