32 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে নিহত ১৪

ইরানে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে নিহত ১৪


বিএনএ, বিশ্বডেস্ক :ইরানের জানজান প্রদেশে গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছে।আহত হয়েছে আরও দুইজন। স্থানীয় সময় শুক্রবার (০১ মে) ঘটে যাওয়া এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা।

জানজানের আনসার আল-মাহদি কর্পসের এক বিবৃতিতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এ প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে।ইতোমধ্যে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ