32 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা

ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা


বিএনএ, বিশ্বডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল। দেশটিতে শুক্রবার (২ মে) এই ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে চিলিতে। সেই সঙ্গে আন্টার্কটিক অঞ্চল ও মাগালানেস অঞ্চলের সমুদ্র উপকূল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি আর্জেন্টিনার দক্ষিণ থেকে প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দূরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

তবে আর্জেন্টিনার কর্তৃপক্ষ এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।

প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা (SENAPRED) আন্টার্কটিক অঞ্চল এবং মাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ফন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমরা মাগালানেস অঞ্চলের পুরো উপকূলজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা’। ‍

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত