29 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, ফেনী : ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল মো. নাফিস (৯) ও মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নাফিস দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ইয়াছিন একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, পুরুষরা জুমার নামাজ পড়তে গেলে শিশু নাফিস ও ইয়াছিন গোসল করতে পুকুরে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। জুমার নামাজ শেষে তাদের খুঁজে না পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। অচেতন অবস্থায় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুনন্দা সেন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের