27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার থানার সিরাজুদ্দৌলা রোডে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মে) নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জনি (৩৭), মো. শফিকুল ইসলাম (৩৬) ও আহম্মদ নূর (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম বলেন, রিয়াজ নামে এক ব্যক্তি গত ৬ মার্চ বিকেল ৫টায় মুরাদপুর অফিসে যাওয়ার পথে সিরাজউদোলা রোডে একটি প্রাইভেট সিএনজি অটোরিকশায় চারজন লোক এসে তাকে সিএনজিতে তুলে নেয়। এসময় তার নিকট থাকা নগদ ৫ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি চকবাজার থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় তদন্তে নেমে সিএনজি অটোরিকশাটি শনাক্ত করা হয়। এরপর ঘটনার মূলহোতা টিপুকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। এর মধ্যে টিপু আদালতে আত্মসমর্পণ করে। তাকে ১ দিনের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে টিপুর দেয়া তথ্য মতে সোমবার (১ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে টিপুর সহযোগী জনি, শফিকুল ইসলাম, আহমদ নূরদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ