26 C
আবহাওয়া
৬:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাপার ইফতারে অংশ নিলেন বিএনপির নেতারা

জাপার ইফতারে অংশ নিলেন বিএনপির নেতারা


বিএনএ, ঢাকা: জাতীয় পার্টির ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। রোববার (২ এপ্রিল) বিকেল ৫টায় রেডিসন হোটেলে আয়োজিত এই ইফতারে তারা অংশ নেন।

বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আব্দুস সালাম। এসময় তাদের স্বাগত জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।

জাপা বিএনপি অতীত সম্পর্কের বিশ্লেষণে দেখা যায়, গত প্রায় একযুগ ধরে এই দুটি রাজনৈতিক দলের ইফতার মাহফিলে পারস্পরিক নেতাদের অংশগ্রহণের নজির নেই।

বিএনপি সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মির্জা ফখরুলের পূর্বনির্ধারিত আরেকটি প্রোগ্রাম থাকায় তিনি জাতীয় পার্টির ইফতারের মাহফিলে যোগ দিচ্ছেন না।

এদিকে জাপা সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের একটি প্রতিনিধি সেখানে অংশ নেবেন বলে তিনি জাপা চেয়ারম্যানকে নিশ্চিত করেন।

এছাড়া ইফতারে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ইফতারে একাধিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নিয়েছেন জাতীয় পার্টির ইফতারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের