32 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে অস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে অস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী আটক


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি গুইমারাতে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আঞ্চলিক সন্ত্রাসী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)র ছাত্র সংগঠনের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযানে খাগড়াছড়ি জেলার গুইমারা থানার ১নং ইউপির নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অভিযানে গুইমারা উপজেলার ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে থেকে দারাছ চন্দ্র চাকমা(২২)কে আটক করে। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে  একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, দুই রাউন্ড কার্তুজ  উদ্ধার করা হয়।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন , প্রাথমিকভাবে সে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)র ছাত্র সংগঠনের  সদস্য বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/আনোয়ার/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত