26 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি করায় জরিমানা

খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি করায় জরিমানা


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি বাজারে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে কসাই মোঃ ওয়াসিমকে এই অর্থদণ্ড দেয়া হয়। সে খাগড়াছড়ি সদর মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলী-বানু আক্তার দম্পতির ছেলে।

কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতাসাধারণ বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করলে সে মিথ্যার আশ্রয় নেন, পরে খাগড়াছড়ি ভেটোনারী সার্জন ডাঃ মোঃ সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন কে বিষয়টি অবগত করা হলে তিনি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন কসাই ওয়াসিমকে।

বিএনএনিউজ/আনোয়ার/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের