26 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ভারতে বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

বিএনএ, পাবনা : পাবনায় একটি বিলে বজ্রাপাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তারা সবাই বিলটিতে মাছ ধরতে গিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজের কাছে সোনাপাতিলা বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার ১০ থেকে ১২ জন মিলে সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ