29 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষার্থীদের বাসাভাড়া বিতরণ করেছে নোবিপ্রবি

শিক্ষার্থীদের বাসাভাড়া বিতরণ করেছে নোবিপ্রবি

শিক্ষার্থীদের বাসাভাড়া বিতরণ করেছে নোবিপ্রবি

বিএনএ, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের করোনাকালীন সংকটে আংশিক মেস/বাসাভাড়া সমস্যার সমাধান কল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আংশিক ভাড়া বাসা মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠান বুধবার (১ সেপ্টেম্বর ২০২১) নোবিপ্রবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও নোবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এসময় বাসার মালিকপক্ষ সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাননীয় উপাচার্য কোভিড-১৯ এর এই সংকটে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেন, এই সংকট আজীবন থাকবে না, খুব শিগগিরই আমরা সুস্থ-স্বাভাবিক জীবনে পদার্পণ করবো। কোভিডকালে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের করোনাকালীন সংকটে আংশিক মেস/বাসাভাড়া সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির আহবায়ক ও নোবিপ্রবি কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, কমিটির সদস্য- আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন। এসময় বিভিন্ন মেস/বাসা মালিকদের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আংশিক বাসাভাড়া হস্তান্তর করা হয়।
বিএনএনিউজ২৪/শাফি, আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী