24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি

বিএনএ, ঢাকা: আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে এক ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটারেরও বেশি। এই বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাজধানী। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসে দিল্লি।

বৃহস্পতিবারও (১ আগষ্ট) প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। দিল্লিজুড়ে অনেক রাস্তাই পানির নিচে চলে গেছে। দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দিল্লির গাজীপুরে তনুজা নামে এক নারী ও তার তিন বছরের ছেলে শিশু প্রিয়াংশ রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা যান। ভারি বৃষ্টির কারণে ১০টি বিমানকে নামার অনুমতি দেওয়া যায়নি। এরপর আটটি বিমানকে জয়পুর ও দুইটি বিমানকে লখনউ পাঠিয়ে দেওয়া হয়।

রেড অ্যালার্ট জারি
দিল্লিতে বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। দিল্লিতে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দরকার না থাকলে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৫ অগাস্ট পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী অতিশি জানিয়েছেন, প্রবল বৃষ্টি হতে পারে বলে সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে