30 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় রেশমি দত্ত নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে আকমল আলী সড়কের নুর ইসলাম চৌধুরী ভবনের ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেশমি দত্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দীপক দত্তের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি জানান, বিকেলে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কি কারণে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত