বিএনএ, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি নতুন ব্যাটেলিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটেলিয়নের অধীনে মোট ৪টি কোম্পানি গঠন করা হয়েছে।
যেগুলোর নামকরণ করা হয়েছে- ইসলামের চার খলিফা-হযরত আবু বক্কর (রা), হযরত উমর (রা), হযরত উসমান (রা) এবং হযরত আলী (রা)-এর নামে।
বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ব্যাটেলিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, এর আগে ‘প্রথম বাংলাদেশ ব্যাটেলিয়নে’ মোট ৫টি কোম্পানি ছিল (জাহাঙ্গীর কোম্পানি, রউফ কোম্পানি, হামিদ কোম্পানি, নুর মোহাম্মদ কোম্পানি, মোস্তফা কোম্পানি) যেগুলোর নামকরণ করা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন গঠিত হয়েছে, যেখানে ৪টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফার নামে। সেই সামরিক ঐতিহ্যের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন এই নামকরণের মাধ্যমে সেনাবাহিনীতে কাঠামোগত সম্প্রসারণের একটি ভিন্ন মাত্রা যোগ করা হলো।
বিএনএ/ওজি
![]()

