27 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুরে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুরে নবজাতকের মরদেহ উদ্ধার

বিএনএ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রাম থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে কলাগাছের খোলে শুইয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী