23 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতিসহ আহত ২০

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতিসহ আহত ২০

ঢাবিতে ছাত্রলীগের হামলা

বিএনএ, ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচিতে হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন-টিএসসির জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসি এলাকায় অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করার কথা ছিলো ছাত্রদলের। এজন্য সেখানে তাদের নেতাকর্মীরা জড়ো হয়। সেসময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

হামলার বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব জানান, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করতে টিএসসি যাই। বিতরণ শুরু করার আগেই ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে আমাদের উপর দেশীয় অস্ত্রসহ হামলা করা হয়। হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকেই আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ২০ জনমত চিকিৎসা নিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুল হক বলেন, ‘ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শুনেছি। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’
বিএনএনিউজ/আজিজুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা