25 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবি: ছাত্র ইউনিয়নের নেতৃত্বে নাজমুল- অমিত

বশেমুরবিপ্রবি: ছাত্র ইউনিয়নের নেতৃত্বে নাজমুল- অমিত


বিএনএ, বশেমুরবিপ্রবি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (০১ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক সিফাত সাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পিউ মৃধা, সহকারী সাধারণ সম্পাদক অর্নব আহমেদ, সুবর্না রায়, সাংগঠনিক সম্পাদক রিহাদ মাহমুদ,কোষাধ্যক্ষ ইউনুচ খান, দপ্তর সম্পাদক সিফাত সাব্বির, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রিয়াজ আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক লিটন বিশ্বাস,সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক উত্তম রায়,ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রথীন্দ্র নাথ বাপ্পি, অন্তু বসাক,রুদ্র রায় এবং কমিটিতে দুটি পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করে নেয়া হবে।

প্রসঙ্গত, আজ ১ এপ্রিল ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি সংসদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য রাহুল দাশ, গোপালগঞ্জ জেলা উদীচী সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়। উদ্ধোধনী সমাবেশ শেষে একাডেমি ভবনের ছয় তলায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনী অধিবেশন শেষে নতুন নেতৃত্বকে শপথ বাক্য পাঠান করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বশেমুরবিপ্রবি সংসদের বিদায়ী সভাপতি রথীন্দ্র নাথ বাপ্পি।

বিএনএ/  মুহা. ফাহীসুল হক ফয়সাল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের