25 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণ থেকে অব্যাহতি পেলো পদ্মা ব্যাংক

বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণ থেকে অব্যাহতি পেলো পদ্মা ব্যাংক


বিএনএ ডেস্ক:পদ্মা ব্যাংক সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ অব‌্যাহতি দিয়েছে।

বুধবার (৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সঙ্গে পরামর্শক্রমে, পদ্মা ব্যাংক লিমিটেডকে (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড) ৩১ অক্টোবর ২০১৭ হতে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মেয়াদের জন্য একই আইনের ৩৩ ধারায় নির্দেশিত সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দিয়েছে।

এর আগেও ব্যাংকটি এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ছাড় পেয়েছিল।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের