বিএনএ, ডেস্ক : স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)ঘোষণা অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে নতুন করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
বিএনএ/ওজি
![]()

