31.5 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ

নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ


বিএনএ, ঢাকা: আগামী ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার।   পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি বৈঠকে বসছে বুধবার (২৪ জুন)। কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে-স্কেল কমিটি আজ এ বৈঠক ডেকেছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগের প্রাথমিক প্রস্তাবনায় ৩টি ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চিন্তাভাবনা করা হলেও, কর্মকর্তা-কর্মচারীদের জোরালো দাবির মুখে এটি কমিয়ে ২ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করা যায় কিনা, তা নিয়ে আগামীকাল গভীরভাবে আলোচনা করা হবে।

বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ