31.5 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ

মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ


বিএনএ, চট্টগ্রাম : সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. আমির হোসেনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে আসরের নামাজে ইমামতি করেছেন মো. আমির হোসেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা গিয়ে দেখেন ইমাম নেই, মসজিদে তালা লাগানো। পরে রাতে এশার নামাজের সময়ও মসজিদ তালাবদ্ধ দেখেন মুসল্লিরা।  পরে তারা দেখতে পান, মসজিদের দোতলায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের লাশ ঝুলছে।

এ বিষয়ে মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিচে একটি মই পড়ে ছিল। পাশে থাকা ইমামের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা রয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার লেখা কি না, যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ