23 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে কেমিক্যাল গুদামে অগ্নিকান্ড, দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরে কেমিক্যাল গুদামে অগ্নিকান্ড, দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু


বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডে আহত আরও একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। তিনি হচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন।

সার্জন শাওন বিন রহমান বলেন, ৩৮ বছর বয়সী খন্দকার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় দোকান কর্মচারী বাবু হাওলাদার মারা যান। বুধবার টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা এবং মঙ্গলবার বিকালে ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ শুরু করে। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে চার ফায়ার ফাইটার এবং আল আমিনসহ স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন। দ্রুতই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ