বিএনএ,ঢাকা:নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। অলআউট হওয়ায় বৃষ্টি আইনে ১০৩ রান লক্ষ্য দাঁড়িয়েছে কিউইদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। বেঁধে দেয়া ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের জিততে ১৫ ওভারে করতে হবে ১০৩ রান।
বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় টিম টাইগার্স। ৩৫ রানে নাথান স্মিথের পরপর দুই বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশের স্কোর যখন ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান। এমন সময় মিরপুরে বৃষ্টি হানা দেয়। তাতে খেলা বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টার মত। বিকেল সাড়ে ৪টা থেকে পুনরায় শুরু হয় লড়াই। কাটেল ওভারে খেলতে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
শতরান পেরিয়ে দলীয় ১০২ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল বোল্ড হয়ে যান। পরের বলেই বোল্ড হন রিপন মণ্ডল। বাংলাদেশের ইনিংস থামে ১০২ রানে।
কিউই বোলারদের মধ্যে জশ ক্লার্কসন ৩ উইকেট নেন। নাথান স্মিথ ও বেন সিয়ার্স নেন ২টি করে উইকেট।
বিএনএ/ওজি
![]()

