বিএনএ ডেস্ক : দীর্ঘ বিরতির পর বাংলাদেশি পর্যটকদের জন্য আগামী ৬ মে থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার পরিকল্পনা করছে নয়াদিল্লি। শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে।
তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই পর্যটক ভিসা পুনরায় চালু হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক ঘোষণা আসবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে গত কয়েক মাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটবে।
বর্তমানে কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বে ভিসা সংক্রান্ত জটিলতা কাটাতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। জানা গেছে, তিনি দ্রুত দুই দেশের মধ্যকার ভিসা কার্যক্রম ও সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন
এ প্রেক্ষাপটে গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। ওই বৈঠকের ধারাবাহিকতায় এবং উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

