23 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ রোববার (৩ মে) রাত ৯ টায়  অনুষ্ঠিত হবে।জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান  হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে  বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সন্ধ্যায় গেজেট প্রকাশ করে ইসি। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন ও স্বতন্ত্র ১ জন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ