25 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


বিএনএ, ঢাকা: ঢাকাসহ সারাদেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার (২ মে) দুপুরে ডিএমপির রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

পরিদর্শনকালে মন্ত্রী থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা দিতে উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তার রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ