বিএনএ,বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান। সোমবার (৭ সেপ্টেম্বর) রয়টার্স জানায় এই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ইস্টার্ন ডেলাইটিং সময় দুপুর ২টার অল্প আগে প্রাইম এয়ারের ‘৭৫৯৮’ নম্বর ফ্লাইটটি রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর দুটিতে আটকে পড়া ব্যক্তি এবং বিমানের ভেতর আটকে থাকা পাইলট ও কো-পাইলটকে উদ্ধারে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট এবং ২০০ জন কর্মী কাজ শুরু করেন। প্লেনটি ছিল ৩২ বছর পুরনো একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার যা ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের পক্ষ থেকে পরিচালনা করছিল।
বিএনএ/ ওজি
![]()

