27 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না’

‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না’


বিএনএ, ডেস্ক : চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর আপিলের সুযোগ পাবেন না। সে ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল করেননি। তাই তিনি আর আপিল করার সুযোগ পাবেন না।

সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে।

চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ