বিএনএ,ডেস্ক:মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক পতন ঘটেছে। সিউল ও টোকিও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিউলের সূচক ৬ শতাংশ ও টোকিও ৫ শতাংশ কমে গেছে। হংকংয়ে ৩ শতাংশের বেশি, এবং সাংহাই, তাইপেই ও ম্যানিলায় ২ শতাংশের বেশি পতন দেখা গেছে।
মুদ্রাবাজারেও বড় ধরনের প্রভাব স্পষ্ট হয়েছে। দক্ষিণ কোরিয়ার ওয়ন ডলারের বিপরীতে ১,৫১০-এ নেমেছে, যা ২০০৯ সালের পর সর্বনিম্ন।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের কাছাকাছি এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১০০ ডলারের সামান্য নিচে অবস্থান করছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে নতুন অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
বিএনএ/ওজি
![]()

