35.4 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২

রাজধানীতে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২


বিএনএ, ঢাকা:রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের সিঁড়ি ব্যবহার করে দ্রুত ওপরের তলায় উঠে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ