35.4 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সৈকতে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সৈকতে নেমে পর্যটক নিখোঁজ


বিএনএ, কক্সবাজার: আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

নিখোঁজ সায়েমের বন্ধু আরমান বলেন, ‘আমরা দুই বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে যাই। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এ সময় আমি তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হই। পরবর্তীতে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় লোকজন ও বিচ কর্মীসহ সংশ্লিষ্টরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।’

বিচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘ ইনানীর রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ দিকে পালংকি রেস্তোরাঁ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নামে। হঠাৎ বড় ঢেউ এসে স্রোতের টানে ভেসে যায় সায়েম। ঘটনার পর স্থানীয় জেলে, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। একই সাথে উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীদের জানানো হয়েছে।’

 

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ