25 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - মে ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবোলায় কঙ্গো-উগান্ডায় ৯০ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

ইবোলায় কঙ্গো-উগান্ডায় ৯০ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি


বিএনএ, বিশ্বডেস্ক : কঙ্গো ও উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে ইবোলার বিরল ‘বুন্ডিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা নেই।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সংক্রমণ ইতোমধ্যে উগান্ডায় ছড়িয়ে পড়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রোগী কঙ্গোর রাজধানী কিনশাসাতেও শনাক্ত হওয়ায় পুরো অঞ্চলের জন্য ঝুঁকি অনেক বেড়ে গেছে।তবে পরিস্থিতিকে এখনই মহামারি হিসেবে ঘোষণা করেনি ডব্লিউএইচও।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ