বিএনএ বিশ্বডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিন, ইসরায়েল এবং সমগ্র অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র নির্ভরযোগ্য পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি জানান, লক্ষ্য একদম স্পষ্ট, আর তা হলো ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র শান্তিতে পাশাপাশি অবস্থান করবে।
মহাসচিব গুতেরেস আরও জোর দিয়ে উল্লেখ করেন, এই দ্বি-রাষ্ট্র বাস্তবায়নের বিকল্প কোনো দ্বিতীয় পথ নেই।
এ দিকে গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ থাকা গোটা বিশ্বের জন্য লজ্জার বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজেদের অবস্থান আবারও জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ এসব কথা বলেন।
তিনি বলেন, গাজায় শান্তির কথা বলা হলেও সেখানে এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ পুরোপুরি চালু হয়নি। প্রায় এক বছর আগে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
বিএনএ/ওজি
![]()

