29 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বুধবার (২৩ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৭০জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে।

এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনের শরীরে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ