31 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন তারেক রহমান

২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন তারেক রহমান


বিএনএ, ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।পথিমধ্যে কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন ।

জানা যায়, আজ(শনিবার) সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা দেন।
সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। গুলশানের বাসা থেকে এখন গাড়িতে আছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ