23 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে ইরানি প্রতিনিধি দল

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে ইরানি প্রতিনিধি দল


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে, ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার (১০ এপ্রিল) রাতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দরে ইরানি প্রতিনিধি দলটিকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার আলোচনায় অংশ নেবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করে বলেন, সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে পাকিস্তান তাদের মধ্যস্থতা ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ