33 C
আবহাওয়া
৮:৫১ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২


বিএনএ, ঢাকা: রাজধানী মতিঝিলে  মুরগির একটি ভ্যানগাড়ি ইউটার্ন করার সময় পেছনের একটি ট্রাক ধাক্কা দিলে দুই জন নিহত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মোহাম্মদ রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মোহাম্মদ সুলতান (৫০)। তারা দুজনেই মুরগির ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ভোর রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগি-বোঝাই একটি ভ্যানগাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কায় দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনেই মুরগির ব্যবসায়ী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ