23 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ২৮ জনের মৃত্যু

করোনায় আরও ২৮ জনের মৃত্যু

বিশ্বে আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৬১ লাখ, মৃত্যু ছাড়াল সাড়ে ১৮ লাখ

বিএনএ, ঢাকা :   গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও  ২৮ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৭ হাজার ৫৫৯ জনে দাঁড়ালো ।   নতুন করে  করোনা  রোগী শনাক্ত হয়েছে ১০১৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ১হাজার ৩৮৯ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স