26 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স


বিএনএ ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।

শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন। দেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতাও বেড়েছে।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধান বহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তবে এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনও মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই আন্দোলনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ