25.8 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম প্রেসক্লাবে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম প্রেসক্লাবে ভোটগ্রহণ চলছে

রাত পোহালেই চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচন

বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে । বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম ক্লাবের দ্বিতীয় তলার এস রহমান হলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয় । বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি পদে আলী আব্বাস ও রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. খোরশেদ আলম ও সালাহ্উদ্দিন মো. রেজা, সহ-সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুরুল আলম মঞ্জু ও স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মহসিন কাজী, যুগ্ম-সম্পাদক পদে আলমগীর সবুজ ও নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ফারুক তাহের ও রাশেদ মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, মোহাম্মদ শাহ আজম ও রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন খোকন ও মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও প্রণব বড়ুয়া অর্ণব, কার্যকরী সদস্য পদে আল রাহমান, কাশেম শাহ, খোরশেদুল আলম শামীম, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মোয়াজ্জেমুল হক ও শহীদুল্লাহ শাহরিয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

করোনা পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের নির্বাচনী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

বিএনএনিউজ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?