32 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শহর ছেড়ে পালালেন শ্রীলেখা!

শহর ছেড়ে পালালেন শ্রীলেখা!

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: এর আগে জানিয়েছিলেন ফেসবুক আনইন্সটল করে দেবেন শ্রীলেখা মিত্র। কারণ হিসেবে জানিয়েছিলেন, সম্প্রতি মানসিক চাপ আর নিতে পারছেন না এ টলিউড অভিনেত্রী। এবার জানালেন কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যম দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় এ কথা বলেন শ্রীলেখা। ওই ভিডিওতে দেখা গেছে লাগেজ গোছাচ্ছেন শ্রীলেখা। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি কিনা জানি না। এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একা।’

আরো বলেন, ‘হাতের এই কালো কাপড়টা থাকবে, যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পায়। আমার সঙ্গী থাকবে বই, আর কিছু স্মৃতি। মা বাবাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর্টিস্ট মানুষ আমি। একটা নেওয়ার ক্ষমতা আছে। আর পারছি না। মিডিয়া অ্যাটেনশন চাই না। ফোন চাই না। একটু নিশ্বাস নিতে চাই বুক ভোরে।’

এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না। সেন্সেটিভ মানুষ আমি। তাই আর্টিস্ট সেলিব্রেটি নই।’

এরপর অভিনেত্রী লিখেছিলেন, এত চাপ নিতে পারছি না। চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করছে। এসব থেকে দূরে থাকতে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয়।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী