21 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো নৃবিজ্ঞান সপ্তাহের

কুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো নৃবিজ্ঞান সপ্তাহের

কুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো নৃবিজ্ঞান সপ্তাহের

বিএনএ,  কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক বৈচিত্রতা ও মানুষের বিভিন্ন চরিত্র প্রদর্শনীর মাধ্যমে নৃবিজ্ঞান সপ্তাহ-২০২২ আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন নৃবিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র উপদেষ্ট তানজিনা নাজিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক ও এনথ্রোপলজি সোসাইটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ ও প্রবীণ বিদায়সহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই জাঁকজমকপূর্ণ নৃবিজ্ঞান সপ্তাহের।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু