বিএনএ, ঢাকা: বাংলাদেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সিদ্ধান্ত নিয়েছে।
জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে পাওয়া যাবে।
বিএনএ/ওজি
![]()

