21 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণায় স্কুলছাত্র ও কিশোরের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় স্কুলছাত্র ও কিশোরের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোণার কলমাকান্দায় রানা আহমেদ (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও নাসির উদ্দিন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলছাত্র রানা আহমেদ উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ি এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

কিশোর নাসির উদ্দিন একই উপজেলার খারনৈ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার রাতের খাওয়া শেষে মোটরসাইকেল চালানো শিখতে বেরিয়ে রংছাতি ইউনিয়নে শালিকাবাম এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আম গাছে ধাক্কা লাগে। রাত ১টার দিকে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন সন্ধ্যায় কিশোর নাসির উদ্দিন নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরি হওয়ায় পরিবার তার খোঁজ শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে নাসির উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে যায় পুলিশ। এ দুটি ঘটনায় মামলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স