27 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আল-আমিন কেমিক্যালের ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন সাকিব ও তার সহযোগীরা

আল-আমিন কেমিক্যালের ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন সাকিব ও তার সহযোগীরা

বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান ধরে রাখলেন সাকিব

বিএনএ, ঢাকা : নিজের দুই প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেস এবং সহযোগীদের  নিয়ে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকা আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪৮ শতাংশ শেয়ার কিনছেন (অধিগ্রহণ) ক্রিকেটার সাকিব আল হাসান। অধিগ্রহণ করা প্রতিষ্ঠানটি  বার্নিশ ও থিনার পণ্য প্রস্তুতকারক।

সোমবার (৩০ মে) অধিগ্রহণটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, সাকিবের দুটি প্রতিষ্ঠান- মোনার্ক মার্ট লিমিটেড এবং মোনার্ক এক্সপ্রেস লিমিটেড যথাক্রমে ২.৪ ও ৪.৮ শতাংশ শেয়ার কিনেছে।

অন্যদিকে, আমিনুল ইসলাম সিকদার ও মো. খায়রুল বাশারের এশাল কমিউনিকেশন্স লিমিটেড ১৪.৪ শতাংশ শেয়ার কিনেছে।

আল-আমিন কেমিক্যালের ২.৪ শতাংশ শেয়ার কিনেছে লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ। এ এফ এম রফিকুজ্জামান কিনেছেন ১০ শতাংশ, মাশুক আলম ৫ শতাংশ এবং ৮.১৭৫ শতাংশ কিনেছেন মুনশি শফিউদ্দিন।

১৯৯০ সালে যাত্রা শুরু করে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ২০০২ সালে পুঁজিবাজারে নিবন্ধিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ফরিদপুরের কানাইপুরে এর কারখানা রয়েছে।

বর্তমানে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিটি পুনরায় চালুর একটি পরিকল্পনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী