29 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে অভিযান শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলেই নির্ধারিত হয় জয়-পরাজয়। এর ফলে দুই লেগেই স্বাগতিকদের কাছে হার মানতে হলো হাভিয়ের কাবরেরার দলকে; প্রথম লেগে ঢাকায় বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি দলটি। উল্টো ৩১তম মিনিটে হ্যারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। প্রথমার্ধে সেই এক গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি হলেও কখনও লক্ষ্যভ্রষ্ট শট, কখনও পোস্টে লেগে ফিরে আসা বল, সব মিলিয়ে গোলের দেখা আর মেলেনি। ৭৯তম মিনিটে মিরাজুল ইসলামের শট পোস্টে লেগে ফিরে আসা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হতাশার মুহূর্ত হয়ে থাকে।

ম্যাচের শেষদিকে বেশ কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইমন, শোমিত ও অন্যরা। ফলে আর সমতায় ফেরা হয়নি বাংলাদেশের।

গ্রুপ ‘সি’-তে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে সিঙ্গাপুর। অন্যদিকে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশের বাছাই অভিযান শেষ হলো এক জয়, দুই ড্র ও তিন হারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা