25 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে মাইক্রোবাস-মোটরবাইক সংঘর্ষ ,নিহত ২

দিনাজপুরে মাইক্রোবাস-মোটরবাইক সংঘর্ষ ,নিহত ২


বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরবাইকের সংঘর্ষে দুইজন মারা গেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের গোলজার হোসেন (৪০) ও খানসামা উপজেলার গোহালডিহি গ্রামের ফজলে রাব্বাী দুলাল (৪০)।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত দুইজন মোটরসাইকেলে করে বেকিপুল বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা দুজনই মারা যান।

সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের